বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চার দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৭০২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মঙ্গলবার ২২অক্টোবর থেকে বৃহস্পতিবার২৪অক্টোবর পর্যন্ত, তিন দিন বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল (হরিদাসপুরে)প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এ দুই বন্দর দিয়ে, ভারতের তিন দিনেরও বাংলাদেশে শুক্রবার২৫অক্টোবর সাপ্তাহিক ছুটি একদিন মোট চার দিন জন্য বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল (হরিদাসপুর) প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার।
এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়াডও রয়েছে। পরিচয়পত্র ছাড়া বন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। পরে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।”

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি-২ ওমর ফারুক জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে কী না, আমার জানা নেই। সেহেতু ধরে নেওয়া যায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতীয় ইমিগ্রেশন থেকেও যাত্রী চলাচল বন্ধ নিয়ে কিছুই জানায়নি আমাদেরকে ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর