রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত চক্রের সদস্য গ্রেফতার, কনস্টেবল আহত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

রিপোর্টারের নাম : / ৩২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে গতকাল থেকে শুরু হয়েছে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। মেলাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, প্যাডসহ নানা প্রযুক্তিপণ্যের ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড়। পাশাপাশি থাকছে র‍্যাফেল ড্রর মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ।

দেশের সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, টিভি বক্স, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। কোম্পানিভেদে এসব পণ্যগুলোর ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ব্র্যান্ডনিউ স্মার্টফোন জেতার সুযোগ রেখেছে শাওমি। প্রদর্শনী চলাকালীন র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন একটি করে রেডমি ১৫ উপহার হিসেবে পাচ্ছেন সৌভাগ্যবান বিজয়ী।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিন ব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর