বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২টি পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উচ্চমান সহকারী পদে এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দুটি পর্যবেক্ষণের জন্য কেন্দ্র
পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার (উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত)। পরীক্ষা পর্যবেক্ষণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। পরীক্ষার সার্বিক কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব
পালন করেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচাৰ্য্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর