শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ৩৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

লালমনিরহাট জেলার কালীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিজ উদ্দিন ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নেরর বেতগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বেতগাড়ী বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, রংপুর শহরে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ইমাম আবিজ উদ্দিন। পথে কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় এলে একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইমাম আবিজ ঘটনাস্থলেই নিহত হন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর