মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

বাংলাদেশের উন্নয়ন মানে মানব সম্পদের উন্নয়ন,জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃ / ২২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের উন্নয়ন মানে মানব সম্পদের উন্নয়ন” বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ্। আজ গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাতীমারা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানব সম্পদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই টেকসই হওয়া সম্ভব নয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনের মত উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাথাপিছু আয়ও একসময় এই দেশগুলোর মাথাপিছু আয়ের সমান ছিলো। শুধুমাত্র মানব সম্পদে বিনিয়োগ করে এ দেশগুলো আজকে বিশ্বের প্রথম সারির দেশে পরিণত হয়েছে।

উপাচার্য আরও বলেন, মানব সম্পদ উন্নয়নে সময়োপযোগী ও বাস্তবমূখী শিক্ষা ছাড়া অন্য কোন উপায় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে বেগবান করতে বিভিন্ন সংস্কার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ড. আমানুল্লাহ। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর