শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

বশেমুরকৃবি’তে শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা “ডিজিটাল স্কিল্স ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কম্পিউটার দক্ষতার উপর ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ ওরিয়েন্টেশন গেল ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড.মোঃ মসিউল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা। ওরিয়েন্টেশনটি বিশ্ববিদ্যালয়ের ৬-১২তম ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি কম্পিউটারের উপর দক্ষতা অর্জন আবশ্যক হয়ে পড়েছে। নিজেদের যেকোনো প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে কম্পিউটার দক্ষতায় জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন উপাচার্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর