বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

‎ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

রিপোর্টারের নাম : / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: পঞ্চগড় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন (১৫) নিহত হয়েছেন।

‎মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

‎ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাবার সিএনজি অটোরিকশায় করে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল রাবিয়াতুন। খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে আসা একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। এতে কয়েকজন বাসযাত্রী আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর