শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

রেললাইনে বালুভর্তি ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকা-যমুনা সেতু রুটে ট্রেন চলাচল এক ঘন্টা বিঘ্নিত। 

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরের সোনাখালী রেল ক্রসিংয়ের উপর বালুভর্তি ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-যমুনাসেতু রেললাইনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আটকা পড়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেল ক্রসিং এ ট্রাকটি বিকল হয়ে পড়ে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানায় সকালে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক ফেঁসে যায়। স্থানীয়রা চেষ্টা করেও সেটি সরাতে না পারলে এই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ রেলওয়ে বিভাগে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ট্রাকটি সরানোর পর সকাল ১০টায় এক ঘন্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই রেল ক্রসিং এর দুই পাশে সড়ক খানাখন্দ থাকায় মাঝেমধ্যেই ট্রাক আটকে যায় এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এটির স্থায়ী সমাধান দরকার বলে জানান স্থানীয় সড়ক ব্যবহার কারীরা।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক রেললাইনের উপর বিকল হয়ে পড়লে এক ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এখন রেলরুট স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর